গতকাল চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত দুটি ম্যাচ দেখা গেছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। আজও তেমন কিছুর আশায় থাকবেন নিরপেক্ষ দর্শকেরা।
আজ পিএসজি ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে। এ দুই দল তিন বছর আগে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল। সেবার ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেলেও প্যারিসে দুর্দান্ত লড়াই করেছিল বার্সেলোনা। এবার পিএসজি প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। দুই দলের অনেকের জন্যই এ ম্যাচটি আবেগের।
ওউসমানে দেমবেলে বার্সেলোনা থেকে এই মৌসুমেই পিএসজিতে গিয়েছেন। কোচ লুইস এনরিকেও তো বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ।
দিনের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি বরুশিয়া ডর্টমুন্ড। পিএসজি-বার্সেলোনা ম্যাচের মতো উত্তেজনা না ছড়ালেও এই ম্যাচ নিয়েও আগ্রহ থাকবে অনেকের।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
রাজস্থান-গুজরাট
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
আতলেতিকো-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ১
পিএসজি-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২