লা লিগা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পাচ্ছে বার্সেলোনা?

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:২৬ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই গতকাল রোববার লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লা লিগা ইতিহাসে এটি বার্সার ২৯তম শিরোপা।

একে তো সর্বশেষ চার মৌসুমে তৃতীয় লা লিগা জয়, সেটাও আবার এল ক্লাসিকোতে রেয়াল মাদ্রিদকে হারিয়ে- বার্সার উদযাপনের মাত্রাটা তাই বড়ই হওয়ার কথা। শুধু উদযাপনই নয়, লা লিগা চ্যাম্পিয়ন হয়ে বড় ধরনের আর্থিক পুরস্কারও পেতে যাচ্ছে বার্সা। যার পরিমাণ হতে পারে ১৩০০ কোটি টাকা পর্যন্ত! স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারো এএস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

এএসের প্রতিবেদন অনুসারে, লা লিগা চ্যাম্পিয়নের প্রাইজমানি একেবারে নির্ধারিত নয়। এটি নির্ধারিত হয় মূলত সম্প্রচারস্বত্ব থেকে লিগ কত আয় করছে, সেটার ওপর ভিত্তি করে। বার্সেলোনা ঠিক কত টাকা পাবে, তার নির্দিষ্ট অঙ্ক এখনো ঘোষণা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সেই অর্থ কয়েক কোটি ইউরোর মধ্যে থাকবে।

এএস জানিয়েছে, এর আগে ২০২২-২৩ মৌসুমে লা লিগা জিতে বার্সেলোনা প্রায় ৬ কোটি ১০ লাখ ইউরো পেয়েছিল বলে গুঞ্জন ছিল। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৮০ কোটি ৫৩ লাখ টাকারও বেশি। সেটা ছিল তিন বছর আগের হিসাব।

বর্তমানে টেলিভিশন সম্প্রচারস্বত্বের মূল্য আরও বেড়েছে। ধারণা করা হচ্ছে, এবার লিগ জেতায় বার্সা ৬ থেকে ৯ কোটি ইউরোর মধ্যে প্রাইজমানি পেতে পারে। বাংলাদেশি মুদ্রায় যেটি ৮৬৬ কোটি টাকা থেকে প্রায় ১৩০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

প্রতিবেদনে এএস আরও জানিয়েছে, এই প্রাইজমানির বড় একটা অংশ কাম্প নেউয়ের নির্মাণ ব্যয় মেটাতে ব্যবহার করতে পারে বার্সা। শুধু লা লিগা জয়ের জন্যই নয়, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলায় উয়েফার কাছেও অর্থ পাবে কাতালান ক্লাবটি। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জয়ের প্রাইজমানিও পাবে বার্সা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর