প্রথম টি-টোয়েন্টিতে হেরে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছে পাকিস্তানের। গত মঙ্গলবার ডারবানে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। এতে ১১ রানে হেরে যান মোহাম্মদ রিজওয়ানরা।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। অস্ট্রেলিয়া-ভারতের দ্বিতীয়ও টেস্টও শুরু হবে আগামীকাল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
২য় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্পোর্টস ১৮-১
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
হ্যামিল্টন টেস্ট-১ম দিন
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস ৫
অস্ট্রেলিয়া-ভারত
ব্রিসবেন টেস্ট-১ম দিন
আগামীকাল সকাল ৬.২০ মিনিট, স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ভলফসবুর্গ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২