লিটনের সেঞ্চুরিতে প্রথম দিনে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:২৫ পিএম

লিটন দাসের সেঞ্চুরিতে সিলেট টেস্টে লড়াকু অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সিলেটে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। অর্থাৎ, সব উইকেট হাতে রেখে ২৫৭ রানে পিছিয়ে সফরকারী দল। 

শনিবার সকালে বৃষ্টির শঙ্কার মাঝেই সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তানজিদ তামিমের। চোটে পড়া মাহমুদুল হাসান জয়ও ছিলেন প্রথম একাদশে। অন্যদিকে এবাদতের বদলে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন শরীফুল। 

ঢাকা টেস্টের মতো লাক্কাতুড়ায়ও ব্যর্থ মাহমুদুল হাসান জয়। প্রথম সেশনের দ্বিতীয় বলেই আব্বাসের শিকার এই ওপেনার। মুমিনুলকে সাথে নিয়ে আরেক ওপেনার তামিম আগ্রাসী ব্যাটিং করলেও ২৬ রানে পৌঁছেই আব্বাসের দ্বিতীয় শিকার হন তিনি। ফলে নিজের টেস্ট অভিষেকের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি তিনি।

প্রথম সেশনেই উইকেট হারান মুমিনুলও। খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারিতে ২২ রানে ফেরেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে মুশফিক-শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, ফলে প্রথম সেশনে আর উইকেট হারায়নি টাইগাররা। 

কিন্তু দ্বিতীয় সেশনেই যেন সব ওলট-পালট। অধিনায়ক নাজমুল শান্তকে দিয়ে শুরু। অন্যদিকে, জীবন পেয়ে মুশফিকও ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৪ রান করে ফিরেছেন মিরাজও। আব্বাস ও খুররামের দারুণ বোলিংয়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন ঝুঁকছে বাংলাদেশ।

এই ধ্বংসস্তূপ থেকে দলকে একাই টেনে তুলেছেন লিটন দাস। তাইজুলকে সাথে নিয়ে সপ্তম উইকেটে গড়েছেন ৬০ রানের জুটি। তাইজুল ফিরলে তাসকিন ও শরীফুলকে সাথে নিয়ে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। 

প্রথম ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপটাও গড়েছেন লিটন-শরীফুল। শেষ সেশনে হাসানের বলে ১২৬ রানে কাটা পড়েন লিটন। এর তিন বল পরই ২৭৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪টি এবং আব্বাস ৩টি করে উইকেট লাভ করেন।

সিলেটে প্রথম দিন মাত্র ৬ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় পাকিস্তান। তাসকিন-শরীফুল-নাহিদরা উইকেট নেওয়ার চেস্টা করলেও শেষ পর্যন্ত বিনা উইকেটে ২১ রানে দিন শেষ করে পাকিস্তান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর