রংপুর বিভাগের কাছে হেরে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি পর্ব শুরু করে চট্টগ্রাম বিভাগ। পরের ম্যাচে সিলেটকে হারিয়ে জয়ে ফেরে দলটি। প্রথম ম্যাচে তামিম ইকবাল ১০ বলে ১৩ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেন ৩৩ বলে ৬৫ রান। আজ নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম। দিনের অন্য ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ।
গতকাল সেঞ্চুরিয়নে পাকিস্তানের ২০৬ রান টপকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে সিরিজও জিতে নিয়েছে প্রোটিয়ারা। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
এনসিএল টি২০
ঢাকা বিভাগ–চট্টগ্রাম বিভাগ
সকাল ৯.৩০ মিনিট, টি স্পোর্টস
সিলেট বিভাগ–রংপুর বিভাগ
দুপুর ১.৩০ মিনিট, টি স্পোর্টস
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
হ্যামিল্টন টেস্ট–১ম দিন
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫
অস্ট্রেলিয়া–ভারত
ব্রিসবেন টেস্ট–১ম দিন
সকাল ৬.২০ মিনিট, স্টার স্পোর্টস ১
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
৩য় টি–টোয়েন্টি
রাত ১০টা, স্পোর্টস ১৮-১ ও পিটিভি স্পোর্টস
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
মোহামেডান–আবাহনী
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব
বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
বিকেল ৫.৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল–এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল–ফুলহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নটিংহাম ফরেস্ট–অ্যাস্টন ভিলা
রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
ভায়েকানো–রেয়াল মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
বুন্দেসলিগা
মাইনৎস–বায়ার্ন মিউনিখ
রাত ৮.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
পাওলি–ব্রেমেন
রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২