টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ১২৪ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের দ্বিতীয় দিন শুরু করবে জিম্বাবুয়ে। আজকের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে আজ একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ গুজরাট টাইটানস। পিএসএলে আজ করাচি কিংসের মুখোমুখি হবে পেশোয়ার জালমি।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বাংলাদেশজিম্বাবুয়ে

সিলেট টেস্ট, ২য় দিন

সকাল ৯.৪৫ মিনিট, বিটিভি

 

ঢাকা প্রিমিয়ার লিগ

ব্রাদার্স ইউনিয়নশাইনপুকুর

সকাল ৯টা, টি স্পোর্টস

 

আইপিএল

কলকাতা নাইট রাইডার্সগুজরাট টাইটানস

রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

পিএসএল

করাচি কিংসপেশোয়ার জালমি

রাত ৯টা, নাগরিক টিভি

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম হটস্পারনটিংহাম ফরেস্ট

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

জিরোনারেয়াল বেতিস

রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ