আকাশে ঘুরছে এলিয়েন, উড়ছে আগুনের গোলা!

পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জিনিস দেখা যায়, যার কোনো ব্যাখ্যা আসলে নেই। আর সেসব জিনিসকে বলা হয়ে থাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও। এই বস্তুগুলো এলিয়েনের বলে ধারণা করেন অনেক বিশ্লেষক। তেমনই কিছু বস্তু দেখা গেল কানাডার আকাশে। 

সম্প্রতি কানাডার আকাশে দেখা গেছে সূর্যের মতোই আলোকিত দুটো বস্তু। এগুলো কিছুক্ষণ থেকে এরপর মেঘের আড়ালে চলে যায়। এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন এক দম্পতি। ম্যানিটোভা প্রদেশের এই ঘটনাকে সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন অনেকে। 

জাস্টিন স্টিভেনসন (৪৯) ও ড্যানিয়েল (৩২) নামের ওই দুজন বলেন, মনে হচ্ছিল আকাশে কোনো আগুন রয়েছে। এটি দেখা গেছে উইনিপেগ নদীতে। দেখে তো মনে হচ্ছে এগুলো এলিয়েনের কাজ। 

এই দুটি গোলকের একটু দূরেই দেখা গেছে আরেকটি আলোকচ্ছটা। তবে এই ভিডিও থেকে একজন বলছেন, এগুলো সামরিক বাহিনীর মহড়ায় ব্যবহৃত কোনো বস্তু হতে পারে।