স্ত্রীকে ভরণপোষণ দেওয়া থেকে বাঁচতে ৩ কোটি টাকার চাকরি ছাড়লেন স্বামী! 

স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

স্ত্রীকে মোটা অঙ্কের ভরণপোষণ দেওয়ার ভয়ে চাকরিই ছেড়ে দিলেন এক ব্যক্তি! তবে আদালত এই ‘কৌশলে’ প্রভাবিত হতে নারাজ। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যে কয় মাসের টাকা বকেয়া সব মিটিয়ে দিতে হবে। আর সেই অঙ্কটা ৬ লাখ ৩৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ কোটি ৬৯ লাখ টাকা।

দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে জানা যায়, স্বামী ও স্ত্রী দুজনই ছিলেন কানাডার বাসিন্দা। ২০১৩ সালের ডিসেম্বরে চার সন্তানকে নিয়ে তাঁরা সিঙ্গাপুরে আসেন। ওই ব্যক্তি সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থায় সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। ২০২৩ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৮ লাখ ৬০ হাজার ডলার। তবে আয়কর বাদ দিয়ে বার্ষিক আয় ছিল ৩ লাখ ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি।

২০২৩ সালে ওই দম্পতি আলাদা থাকতে শুরু করেন। এরপর বিচ্ছেদের মামলা গড়ায় আদালতে। সিঙ্গাপুরের পরিবার আদালতে ওই ব্যক্তি প্রথমে ২০ হাজার ডলার খোরপোশ দিতে রাজি ছিলেন। মাসিক খরচের মধ্যে ছিল বাড়িভাড়া, বাচ্চাদের স্কুল ফি, স্কুলে যাওয়া-আসার খরচ। কিন্তু পরে ওই ব্যক্তি ৭ হাজার ডলার করে দিতে চান। ওই ব্যক্তির দাবি, তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী ও সন্তানরা কানাডায় ফিরে গেছেন। সেখানে শিক্ষা ও স্বাস্থ্য বাবদ কোনো খরচ লাগে না। তাই তিনি খরচ কমিয়ে দিচ্ছেন। 

এরপর তাঁর স্ত্রী টাকা বাড়াতে ফের আবেদন করেন আদালতে। তখন তিনি চাকরিটাই ছেড়ে দেন! নিজেকে ‘গরিব’ দেখাতে কানাডায় ফিরে কম বেতনের চাকরি নেন। পরে আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।

এত কিছু করেও লাভ হয়নি। ওই ব্যক্তিকে এখন পর্যন্ত দিতে হয়েছে প্রায় ২ কোটি টাকা। সব মিলিয়ে দিতে হবে ৬ লাখ ৩৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ কোটি ৬৯ লাখ টাকা। 

আদালত জানিয়েছে, ওই ব্যক্তির পক্ষে দায়িত্বশীল কাজটি হতে চাকরি ছাড়লেও এমন চাকরি জোগাড় করা, যার সাহায্যে পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা করতে পারতেন। একইসঙ্গে ওই নারীর এখন চাকরি করা দরকার বলে জানিয়ে দিয়েছে আদালত।

অফিসে কাজের চাপ কম থাকায় চাকরি ছেড়ে দিয়েছেন এক ইঞ্জিনিয়ার। নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।   
পেশাজীবীদের সামাজিক মাধ্যম লিংকডইনে পদত্যাগপত্রের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক টুকরো টয়লেট পেপারে লেখা হয়েছে ওই পদত্যাগপত্র। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 
বিয়ের রাতে নববধূর মোবাইল ফোনে একটি মেসেজ এসেছিল। সেটি কোনোভাবে চোখে পড়ে যায় বরের। আর তার থেকেই দুই পরিবারের মধ্যে প্রবল বচসা। এই ঘটনা শেষপর্যন্ত গিয়ে পৌঁছায় থানায়। পুলিশও বর-নববধূর মধ্যে বিবাদ...
কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর