পৃথিবীতে হামলা চালাবে এলিয়েন, বাবা ভাঙ্গার আরও যে ভবিষ্যদ্বাণী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যময় অন্ধ এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙ্গা ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অব বলকান।’ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।

গত বছর নিয়ে বাবা ভাঙ্গার কয়েকটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এর মধ্যে রয়েছে, জলবায়ুর আরও বিপর্যয় এবং ক্যানসার ও আলঝেইমার চিকিৎসায় নতুন মাইলফলক। 

সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, ২০২৫ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এই ভবিষ্যদ্বাণীগুলো হলো–

১. এ বছরও ইউরোপে যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। একবার নয়, বারবার এই কথা উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য, ২০২৫ সালে ইউরোপের এই যুদ্ধ পুরো মহাদেশের মানুষের ওপরই প্রভাব ফেলবে। 

২. এ বছর এলিয়েন হামলা চালাতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। 

৩. টেলিপ্যাথি নিয়েও বার্তা আছে বাবা ভাঙ্গার। এ বছর টেলিপ্যাথি আরও শক্তিশালী হবে বলেই ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। তিনি বলেছেন, এ বছর মানুষের মনের খবর জানতে পারা আরও সহজ হবে।

৪. বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, এ বছর ল্যাবে মানুষের বিভিন্ন অঙ্গ বানানো যাবে। 

৫. এ ছাড়া জ্বালানির নতুন উৎস এ বছর মিলবে বলেও মত তাঁর। এটা হতে পারে নিউক্লিয়ার ফিউশন।

পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, ৫ হাজার ৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে বিতর্কও আছে অনেক। কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনও ভবিষ্যৎ বলতে পারে না। আরেকজন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যদ্বাণী নেই!

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার? হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকি...
এক সপ্তাহের মধ্যে টাক হয়ে গেছে একটি জেলার তিন গ্রামের বেশ কয়েকজন মানুষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামগুলোতে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায়। 
কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রাম। গত ৩০ ডিসেম্বর সেখানকার বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে ২ মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন, প্রায় ৫০০ কেজি...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর