তিন মিনিটে প্রায় ১ কেজি ঝাল সস খেয়ে বিশ্ব রেকর্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

বিশ্ব রেকর্ড গড়তে অনেকে নানা কাণ্ড করেন। কেউ কেউ তো আবার একাধিকবার রেকর্ড গড়তে লেগে পড়েন। তেমনই একজন কানাডার বাসিন্দা মাইক জ্যাক। ঝাল খেয়ে অন্তত ৫ বার রেকর্ডের পর সবশেষ তিনি ঝাল সস খেয়ে রেকর্ড গড়েছেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটে প্রায় এক কেজি ঝাল সস খেয়েছেন জ্যাক। এই সস খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে রীতিমতো নেটিজেনদের চোখ কপালে।

মাইক জ্যাক মরিচের তৈরি সিরাচা হট সস খেয়ে বিশ্ব রেকর্ডের তালিকায় নতুন করে নাম লেখালেন। মশলাদার স্পিড ইটার খ্যাত মাইক জ্যাক তিন মিনিটের মধ্যে প্রায় ১ কেজি (২ পাউন্ড ৭ আউন্স) হট সস খেয়েছেন।

জ্যাক এর আগে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খেয়ে ৫ বার রেকর্ড করেছেন মাইক জ্যাক। কানাডার অন্টারিও প্রদেশের বাসিন্দা মাইক সবশেষ ৬ মিনিট ৪৯ সেকেন্ডে ৫০টি ক্যারোলিনা রিপার মরিচ খেয়ে গিনেস রেকর্ড গড়েন।

এর আগে ২০২২ সালে ৯ দশমিক ৭২ সেকেন্ডে পরপর তিনটি ক্যারোলিনা রিপার খেয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে জ্যাক প্রথম রেকর্ড করেন ৯ দশমিক ৭৫ সেকেন্ডে তিনটি ভুট জোলোকিয়া মরিচ খেয়ে। ওই বছরের মার্চে এক মিনিটে ৯৭ গ্রাম পরিমাণে ভুট জোলোকিয়া মরিচ খেয়ে দ্বিতীয় রেকর্ডটি গড়েন তিনি। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি দুই মিনিটে আরও বেশি পরিমাণে ভুট জোলোকিয়া খেয়েছিলেন। 

৪২ বছর বয়সী মাইক জ্যাক জানান, তিনি রাতারাতি এমন ঝাল খাওয়া শেখেননি। দীর্ঘদিনের প্রচেষ্টা তাঁকে এতোটা ঝাল খাওয়ার জন্য প্রস্তুত করেছে। একাধিকবার রেকর্ড গড়েছেন তিনি। এসব প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করেন জ্যাক।

স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
৩৪ বছর ধরে দুই হাতের নখ কাটেননি লিউ কং হুয়েন নামের ভিয়েতনামের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর