চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা। অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, তিনি ৫১ দশমিক সাত-ছয় শতাংশ ভোট পেয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
সিলভার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক দুই-চার শতাংশ ভোট।
সাও পাওলো থেকে বিজয়ী ভাষণে বামপন্থী প্রেসিডেন্ট লুলা বলেন, এই নির্বাচনে নেতিবাচকতা ও মিথ্যার পরাজয় হয়েছে। এসময়, ব্রাজিল কারও অধীনে থাকবে না বলেও জানান তিনি।
এদিকে, নির্বাচনের ফল বাতিলের দাবি তুলে, লুলার বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো। এর আগে মাসের শুরুতে, প্রথম দফার ভোটে জয়ী হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাবিও।
এর আগে, রোববার শেষ মুহূর্তের আদেশে, রান-অফ ভোটগ্রহণের সময়সীমা ২ ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ানো জানিন। গণপরিবহন সংকটের কথা উল্লেখ করে, লুলা দা সিলভার নির্বাচনি প্রচার শিবিরের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।