ভারতে 'কাকরোচ' পার্টির আন্দোলনের ডাক, এবার দাবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি।’

আজ শুক্রবার আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানান, ‘জ্ঞানেশ কুমার যদি আগামীকালের মধ্যে পদত্যাগ না করেন, তবে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করবে সিজেপি এবং পর্যায়ক্রমে তা ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়া হবে।’ 

এর আগে গত বৃহস্পতিবার সিজেপি'র পক্ষ থেকে জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সম্প্রতি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই ভারতে বিরোধীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।

প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারই প্রশ্ন তুলেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকায় এসব রদবদল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

তবে এসব বিতর্ক ও অভিযোগের মুখে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো প্রতিষ্ঠানের ভেতরে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কমিশনের সব ধরনের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, এ বছরের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতজুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেখানেও নেতৃত্ব দেয় ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি।’ 

এর আগে গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের তরুণদেরকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করে একটি বিতর্কিত মন্তব্য করলে এর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকের নেতৃত্বে তৈরি হয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি’, যা বিশেষ করে জেনারেশন জেডের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে উঠে।

ভারতের আসামে কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আসামের...
ইসরায়েলে নতুন সরকার গঠনে গাদি আইজেনকটকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এর মধ্যে- কট্টর ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আইন শিথিল রাখা, ফিলিস্তিনি জনপদে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম...
ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের...
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন...
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে বাড়িটি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরিবারের...
বিশ্ব রাজনীতির নানা সংকটের মধ্যে চীনের শেনঝেনে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। এপেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে বহুল আলোচিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায়...
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় ৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নৌমাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। জাতিসংঘের...
বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর