স্পেনে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা ছিল। রয়টার্স জানিয়েছে এ খবর।

সোমবার এক টেলিভিশন ভাষণে, নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এই সিদ্ধান্ত এলো।

গত এক সপ্তাহ ধরে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসনের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ চলছে। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়।

মাদ্রিদে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। বাড়ি ভাড়া বৃদ্ধির জের ধরে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়ার জেরে এই বিক্ষোভের শুরু হয়। 
তবে আগাম নির্বাচনের ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
মানবাধিকার আর অংশীদারত্বের ভাষণ দিয়ে বেড়ালেও অভিবাসন সংকট মোকাবিলায় নৈতিকতার কোনো তোয়াক্কাই করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্লেষকদের মতে, স্পেনের সিউটা ছিটমহলে শরণার্থীর ঢল নিয়ে কূটনীতি ব্রাসেলসের...
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সিউটায় বিপুলসংখ্যক অভিবাসীর মধ্যে দেখা দিয়েছে সংক্রামকসহ নানা রোগ। মরক্কো থেকে হাজারো মানুষ প্রবেশের পর কয়েকজনের শরীরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং  কয়েকটি সংক্রামক রোগ...
জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগই হওয়ার কথা অনলাইনে। কিন্তু বাস্তবতা উল্টো। শুধু আবেদনই করা যাচ্ছে অনলাইনে। এরপর সনদ হাতে পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই যেতে হচ্ছে সংশ্লিষ্ট কার্যালয়ে। এতে একদিনে নষ্ট...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের নারীদের। শত্রুর মোকাবিলায় নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। যুদ্ধের জন্য হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে চলছে...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর