ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর দাম ২১০ কোটি ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের ইউরোপীয় মিত্র দেশগুলো ও কানাডা যৌথভাবে এর সম্পূর্ণ অর্থায়ন করবে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ঋণের আওতায় পাওয়া অর্থ দিয়ে ক্ষেপণাস্ত্র কেনার ব্যয় মেটাবে কিয়েভ। এ চুক্তির প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে সম্মত হয়নি ওয়াশিংটন।