ইউক্রেনে রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 

হামলার সময় জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। 

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেটচালিত একটি ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে। 

এছাড়া দিনিপ্রোর পাশাপাশি ইউক্রেনের আরও দুই শহরে রুশ হামলায় প্রাণ গেছে ৫ জনের। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-সেভেনভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।  

এদিকে, খেরসন অঞ্চলের অলেশকি এলাকায় স্থানীয় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের আলোচনার খবরের মধ্যেই নতুন এ হামলা ঘটল। 

ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 
মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই...
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কাঙ্গা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।
জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বক্তব্য দেন। তারা বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন। 
হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস–আইআরজিসি। তাদের দাবি, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের...
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।...
জাপানে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঐতিহাসিক অর্জন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফর...
লোডিং...

এলাকার খবর