হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ এএম

হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস–আইআরজিসি। তাদের দাবি, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ পথে চলার সময় বিস্ফোরণের মুখে পড়ে, আরেকটি পূর্বাঞ্চলে মাইনে আঘাত পায়। খবর রয়টার্সের।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, ট্যাংকার তিনটি রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই পথে মাইন পেতে রাখা হয়েছে বলে সতর্কও করেছিল তারা। 

এদিকে, এর আগে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এছাড়া একটি মার্কিন সামরিক গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটি নিরাপদে অবতরণ করানোর দাবি করে আইআরজিসি। 

তবে তেহরানের এ দাবি নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। 

 

ইসরায়েলের জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো। নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে থাকলেও সরকার গঠনের পথ সহজ হচ্ছে না আইজেনকটের জন্যও। এক্ষেত্রে আরব দলগুলোর...
জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীতে কর্মরত নিখোঁজ চার সেনাকে উদ্ধারে হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য প্রকাশ করেছে একটি অলাভজনক তথ্য ফাঁসকারী গোষ্ঠী। ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী...
ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ...
জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বক্তব্য দেন। তারা বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন। 
ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 
লোডিং...

এলাকার খবর