আমেরিকার সঙ্গে সংঘাত

যুদ্ধ বন্ধের আলোচনায় ফের ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দোহার প্রতিনিধি দলের ইরান সফর। খবর রয়টার্সের।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি চিঠি নিয়ে গত রোববার তেহরান যায় এই প্রতিনিধি দল। ধারণা করা হচ্ছে, এবারের সফরে ভ্যান্সের চিঠির জবাব পেতে পারে তারা। 

এছাড়া, নতুন কূটনৈতিক পথ নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারে মধ্যস্থতাকারীরা। 

এদিকে, হরমুজ প্রণালির অননুমোদিত পথে চলাচলকারী দুটি তেলের ট্যাঙ্কারের গতিপথ থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসি। এছাড়া, নৌ-মাইনের বিস্ফোরণে একটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে তারা। 

মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ট্যাঙ্কারগুলো প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল বলেও জানায় আইআরজিসি।

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর দাম ২১০ কোটি ডলার। 
হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস–আইআরজিসি। তাদের দাবি, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লেগেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীতে কর্মরত নিখোঁজ চার সেনাকে উদ্ধারে হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চে গোপালগঞ্জ জেলাকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন,...
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
বিএনপি জাতিকে হতাশ করেছে, গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয়...
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার সদস্যের এই কমিটিকে ৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর