মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তা বিক্রির অভিযোগ করেছেন।
এদিকে, জেনসেনের পুনর্বহালের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৩৩ শতাংশের বেশি, বাজারমূল্য যোগ হয়েছে এক ট্রিলিয়ন ডলার।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান জেনসেন। তার প্রত্যাবর্তনের দাবিতে অনলাইন পিটিশনে সই করেন ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী জেনসেন। এর মধ্যে চীনা নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও সামনে আসে, যার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।