‘সুইসাইড ড্রোন’ বানালেন কিম, শত্রুশিবিরকে হুমকি

উত্তর কোরিয়ায় তৈরী আত্মঘাতী (সুইসাইড) ড্রোনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। মানববিহীন ওই ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, গত শনিবার উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। 

পরীক্ষায় দেখা যায়, ড্রোনগুলো নির্ধারিত বিভিন্ন রুটে উড়ে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। 

অনুষ্ঠানে পানির নিচে আত্মঘাতী হামলা, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন আত্মঘাতী ড্রোন উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন কিম। এসব ড্রোন কৌশলগত পদাতিক বাহিনী ও  বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করা হবে।