এআই প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:১৭ পিএম

প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ বিষয়ে কিম জং উন জানান, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নতমানের এসব অস্ত্র খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। একশ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তে মোতায়েন করতে চান বলেও জানান তিনি। 

এদিকে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এই উদ্যোগের ফলে ঐতিহাসিকভাবে শত্রুভাবাপন্ন এই দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও অবনতি হবে বলেই ধারণা করা হচ্ছে। 

বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
সাউথ কোরিয়ার সিউলে ঘুমের গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘পাওয়ার ন্যাপ’ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময় গভীর ঘুমে থাকতে হয়, হৃদস্পন্দন মেপে নির্ধারণ করা হয় বিজয়ী। দেড়...
ইরান ইস্যুতে বিশ্বজুড়ে নজর থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাচ্ছে না উত্তর কোরিয়া। পূর্ব উপকূলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা আবারও উত্তেজনা বাড়িয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান এই...
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইরানের বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্তকে সম্মান জানায় পিয়ংইয়ং।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর