ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য উঠে এসেছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর এক প্রতিবেদনে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন, পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে সিআরএস।
এতে বলা হয়েছে, চলমান সংঘর্ষ, গোপনীয় তথ্য ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত যাচাই এখনো বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
সিআরএস-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হারানো বিমান ও ড্রোনের মধ্যে রয়েছে ৪টি এফ-ফিফটিন/ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-থার্টিফাইভ/এ যুদ্ধবিমান, একটি এ-টেন থান্ডারবোল্ট বিমান ও ৭টি কেসি-ওয়ানথ্রিফাইভ।
এদিকে পেন্টাগন জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনের বর্তমানে শান্তি আলোচনা অব্যাহত রেখেছে দেশ দুটি।



