মার্কিন ড্রোন ভূপাতিত, এরপরই ইরানের নৌ ঘাঁটিতে বিস্ফোরণ

আপডেট : ২৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম

ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই এ দাবি ইরানের। এর আগে, হরমুজ প্রণালির আশেপাশে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে, একে আত্মরক্ষামূলক হামলা জানিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে আত্মরক্ষায় এসব হামলা চালানো হয়েছে। চলমান যুদ্ধবিরতিতে মার্কিন বাহিনী সংযম বজায় রেখে তার সেনাদের সুরক্ষা দিচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে।

মার্কিন হামলার পরই দক্ষিণ ইরানের অন্যতম নৌ ঘাঁটি বন্দর আব্বাসে বিস্ফোরণ ঘটে। ইরানের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে, শান্তি আলোচনার স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার জন্য তেহরানের প্রতিনিধিরা আছেন কাতারে। এর মাঝেই ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পাতার নৌযান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর