রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে'র রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং'য়ের মুখপাত্র খাইন সোয়ে বলেন, এই রায় সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
এসময়, আইসিজের মতো রাজনৈতিক সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করে আইসিজে। ৭ বছর ধরে চলা মামলার নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আন্তর্জাতিক এই আদালত জানায়, গণহত্যা চালানোর অভিপ্রায় নিয়ে কাজ করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
এছাড়াও মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আদালত। গণহত্যার রায়ের পক্ষে সমর্থন জানিয়েছেন ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন।