মিয়ানমারে গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, ন্যায়বিচারের প্রত্যাশা রোহিঙ্গাদের

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একইসাথে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। 

 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একইসাথে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। 

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, বৃহস্পতিবার সেই প্রশ্নের নিষ্পত্তি হতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে। নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করবে আদালত।

মিয়ানমার দোষী সাব্যস্ত হলে, রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ। পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার পথও তৈরি হবে।

আদালতের রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দেশ দিতে পারে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যা বা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া, অপরাধের প্রমাণ সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া।

মিয়ানমার দোষী সাব্যস্ত হলে আইসিজের সম্ভাব্য নির্দেশনা-
১. গণহত্যা ও সংশ্লিষ্ট বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা
২. ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধ নিশ্চিত করা
৩. অপরাধের প্রমাণ সংরক্ষণ করা
৪. দায়ীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নেয়া
৫. ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া।

তবে মিয়ানমারের নেতাদের সরাসরি কারাদণ্ড দেওয়ার এখতিয়ার নেই আইসিজের। কারণ, এ আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে, ব্যক্তির ফৌজদারি বিচার করে না। তবে পৃথক আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচার হতে পারে।

এ রায় বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। চাপের মুখে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া, নির্যাতন-বৈষম্য বন্ধ ও রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হতে পারে।

এ ছাড়া মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা নির্ভর করবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অবস্থান ও রাজনৈতিক সমীকরণের ওপর। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ব্যবস্থা
১. অর্থনৈতিক নিষেধাজ্ঞা
২. কূটনৈতিক চাপ
৩. অন্যান্য আন্তর্জাতিক ব্যবস্থা।

সব মিলিয়ে, আইসিজের এ রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; বরং রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার প্রতিষ্ঠা ও নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌশলীদের। প্রায় ৭ বছর ধরে...
আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী...
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল পরিষ্কার এবং...
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায়...
সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন না হয়। তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর