এক মাসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জনকে শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
শুভেন্দু বলেন, তারা বর্তমানে রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক আছেন। যাদের নথি যাচাই করা হচ্ছে।
রোববার দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম প্রকাশ্যে এসব তথ্য দেন শুভেন্দু। এ সময় তিনি বলেন, অবৈধ অভিবাসন মোকাবিলা ও ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
শুভেন্দু আরও বলেন, বেড়া বসাতে এরইমধ্যে বিএসএফ-এর কাছে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গের চিকেনস নেক করিডোরকে গুরুত্ব দেওয়া হয়েছে।