সিন্ধুর পানি বণ্টন নিয়ে ভারত–পাকিস্তান বিরোধে নতুন মোড়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।

নয়াদিল্লির দাবি, এই সালিশি আদালতের ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর কোনো এখতিয়ার নেই।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হেগের সালিশি আদালতকে অবৈধভাবে গঠিত বলে অভিহিত করে।

এর আগে হেগের আদালত জানায়, ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি এখনো কার্যকর রয়েছে। চুক্তি স্থগিত রাখার জন্য ভারতের কাছে বৈধ কোনো কারণ নেই।

এ ছাড়া চুক্তির অধীনে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর ওপর ভারতের জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনা ও নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে বলেও উল্লেখ করেছে আদালত।

এই রায় প্রকাশের পরপরই আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। 
জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে, ইভিএম ও ভোটার তালিকায় কারসাজির...
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর