মোদি–বালেন্দ্র বৈঠক

নেপালের জন্য এক হাজার কোটি ডলারের সহায়তা ঘোষণা ভারতের

ভারত-নেপাল সম্পর্ক এবং বাণিজ্য, জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহ। আজ সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১শ ৬২ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। 

এছাড়াও বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। 

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 
এদিকে, নেপাল-ভারত বিজনেস ফোরামের আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য হলো নেপালে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করা। 

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বালেন্দ্র শাহ। 

দুদিনের সফরে রোববার ভারতের রাজধানী দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মার্চে নির্বাচনের পর এটাই তার প্রথম দ্বিপাক্ষিক সফর।