ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। তবে গভীর রাতে শক্তি হারিয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় তিন ঘণ্টা ঘূর্ণিঝড়টি সেখানে অবস্থান করতে পারে বলেও জানানো হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে ওড়িশা–সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার সময় এর গতিবেগ কমে যায়। পরে এটি ওড়িশার গোপালপুর এলাকা অতিক্রম করতে শুরু করে।
ঘূর্ণিঝড়টি শক্তি হারালেও এর প্রভাবে ওড়িশা ও পুরীর বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া ওড়িশার দুর্যোগের সতর্কতা জারি করা জেলাগুলো থেকে অন্তত ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা পুরীগামী একাধিক ট্রেন।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলের জেলেদের সমুদ্রে যাওয়ারও ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


