গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ১৩ ফিলিস্তিনি নিহত

গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এক দিনে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এসব হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।

মিশরে যখন যুদ্ধবিরতি রক্ষায় হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সাথে মধ্যস্থতাকারীদের নতুন দফা আলোচনা চলছে, ঠিক তখন এই হামলার ঘটনা ঘটেছে।

আলোচনার অগ্রগতির জন্য গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা অপরিহার্য বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে হামাস।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় ৯৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ।