আবারও ইরান–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা 

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:৪৯ এএম

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হওয়ার কিছুক্ষণের মধ্যেই হামলা চালিয়েছে তেল আবিব। 

ইসরায়েলের হামলার আগে দেশটির উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলে এটাই ইরানের প্রথম হামলা। লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানের এ পদক্ষেপ।

এই হামলার পরই ইরানে শুরু হয় ইসরায়েলি হামলা। ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় আইডিএফ।

এদিকে আইআরজিসি জানিয়েছে, একাধিক ক্ষেপণাস্ত্র হামলা এক সপ্তাহব্যাপী ধারাবাহিক হামলার সূচনা। তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করেছে ইরান কর্তৃপক্ষ।

হামলার জবাবে তেহরানকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তেল আবিব। এরপরই ফোনালাপে নেতানিয়াহুকে হামলার জবাবে ইরানে পাল্টা আঘাত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান ট্রাম্প। তবে অনুরোধ উপেক্ষা করেই শুরু হয়েছে ইসরায়েলি হামলা। 

গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এক দিনে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এসব হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 
ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর...
শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা-পাল্টা হামলা। এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মূল কলকাঠি নাড়ানো...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্য খাতে থাকছে সুখবর। কিছু কৃষি ও ভোগ্যপণ্যের ওপর করছাড় দিতে পারে সরকার। ধান, চাল, গম, আলু, গবাদিপশু, বীজসহ প্রায় ৬০ টি...
এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকনের মালিক এবং এসির মিস্ত্রি ছিলেন বলে জানা...
ফিলিপাইনের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
লোডিং...

এলাকার খবর