বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৪৫ এএম

বেশ কিছুদিন যুদ্ধে বিরতি থাকার পর ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত এপ্রিল মাসে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হয়। স্থায়ী চুক্তি নিয়ে চলছে টানাপোড়েন। এরমধ্যেই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববার। জবাবে ইরানে চালিয়েছে ইসরায়েলও।

প্রতিবেদন বলছে, এর জেরে সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময় তেলের দাম বেড়ে যায়। বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেল আড়াই শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে তেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে অবস্থান করছিল। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এই সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এক দিনে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এসব হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলে এটাই ইরানের প্রথম হামলা। লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানের এ...
অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 
ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর...
যশোরে নেশার টাকার জেরে ছামিনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামী সুজন হোসেন (২৬) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন...
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর শূন্য রেখা থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। গত শুক্রবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে ৫০ মিটার এলাকা জুড়ে মাটির...
লোডিং...

এলাকার খবর