ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৫ এএম

ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলে এটাই ইরানের প্রথম হামলা। লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানের এ পদক্ষেপ। রয়টার্স জানিয়েছে এ খবর।

একাধিক ক্ষেপণাস্ত্র হামলা এক সপ্তাহব্যাপী ধারাবাহিক হামলার সূচনা বলে জানিয়েছে আইআরজিসি। তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করেছে ইরান কর্তৃপক্ষ।

এদিকে, সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব।

এ ছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকেও একই পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে...
হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর