ক্ষমতার পালা বদলে ভারত-বাংলাদেশ সম্পর্কে কি পরিবর্তন আসবে?

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম

ভারতে ক্ষমতার পালা বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে যে দলই ক্ষমতায় আসুক, ঢাকার প্রতি দিল্লির নীতি একই থাকবে। তবে তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধানসহ বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

বাংলাদেশে নির্বাচনের সাড়ে চার মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম ধাপে ১০২ আসনে হয় ভোট গ্রহণ। সাত ধাপের এ নির্বাচনের ফল জানা যাবে ৪ জুন। তবে ভোটের আগে জনমত জরিপ বলছে, আবারও ক্ষমতায় ফিরতে পারে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। আর বিজেপির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এরই মধ্যে প্রমাণিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, দিল্লিতে সরকার যেই হোক ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম বলেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক নিজেদের নিরাপত্তা বা সুরক্ষার স্বার্থেই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। অন্যান্য দেশের সঙ্গে নানা রাজনৈতিক কারণে খারাপ সম্পর্ক হলেও ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রেখেছে।

ভারতের সাংবাদিক ও বিশ্লেষকেরা বলছেন, গত দশ বছরে বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনেনি দিল্লি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে।

ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী জানান, ভারত-বাংলাদেশ সম্পর্কের নীতির একটা ধারাবাহিকতা রয়েছে, যা বিগত ১০ বছরে মোদি সরকার থাকাকালীন কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায়নি। বরং সম্পর্ক উত্তরোত্তর ভালো হয়েছে। কংগ্রেস যদি ক্ষমতায় আসে সে ক্ষেত্রেও সম্পর্কের অবনতির শঙ্কা নেই। এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এ কারণে আমি মনে করি, ভারতে ক্ষমতার পালা বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না।

বিশ্লেষকেরা বলছেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে। ২৭ হাজার ৯০৭ জন ভোটকর্মী কাজ করেছেন। ৫৮১ জন মাইক্রো অবজার্ভার ছিলেন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

শুক্রবার সারা ভারতের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনে ভোটগ্রহণ হয়েছে। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৪ শতাধিক আসনে জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে ৩০৩ আসনে জয় পায় তাঁর দল। এবারের নির্বাচনে এ পর্যন্ত ৪৩০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

অন্যদিকে, ১৮তম লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থানে ফেরার আশা কংগ্রেসের। গত নির্বাচনে মাত্র ৫২ আসনে গুটিয়ে যায় তাদের লড়াই। তবে এবারের নির্বাচনে মাত্র ৩০৩ আসনে প্রার্থী দিয়েছে দলটি। যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন।

বাংলাদেশ বিমান হাঁটছে তার ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের পথে। বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজ আছে ১৯টি। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব চুক্তি বাস্তবায়িত হলে, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এই...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
ভারতের জন্য আবারও বড় অর্থনৈতিক চাপের খবর! রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক বসানোর রাস্তা খুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর