ভারতীয় ভিসায় নতুন যেসব নিয়ম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন জটিল আবেদন প্রক্রিয়া নিয়ে পর্যটকদের মনে যে অস্বস্তি ছিল, তা দূর করতেই ভিসা ব্যবস্থায় সংস্কার এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন হচ্ছে, ঠিক কী কী পরিবর্তন আসছে? কোন ৯টি ক্যাটাগরির অধীনে এখন থেকে ভিসা দেওয়া হবে? আর নতুন নিয়মে আবেদন প্রক্রিয়ায় জটিলতা কতটা কমবে? চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক।

 

কমেছে ভিসা ক্যাটাগরি, সাথে জটিলতাও

শুরুতেই আসা যাক মূল কাঠামোগত পরিবর্তনে। এতদিন ভারতে যাওয়ার জন্য ১৩টি প্রধান ক্যাটাগরি এবং ৪৯টি উপশ্রেণি ছিল। কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত বিশ্বের ভিসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত সরকার এই ক্যাটাগরিগুলো ব্যাপকভাবে কমিয়ে এনেছে।

এখন থেকে ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র ৯টিতে। আর ৪৯টি উপশ্রেণি থেকে কমিয়ে করা হয়েছে ২৩টি। শুধু কি তাই? নতুন এই ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর বা কলাম ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হয়েছে। এর ফলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার ঝামেলা অনেকটাই কমে গেল এবং আবেদন প্রক্রিয়া হলো আরও সহজ ও দ্রুতগতির।

 

ভিসা এখন ৯ ক্যাটাগরিতে, আসছে ‘ভিজিটর ভিসা’ 

নতুন কাঠামো অনুযায়ী এখন যে ৯টি প্রধান শ্রেণিতে ভিসা দেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে— ১. ব্যবসায়িক (Business), ২. কূটনৈতিক (Diplomatic), ৩. কর্মসংস্থান (Employment), ৪. সাংবাদিক (Journalist), ৫. চিকিৎসা (Medical), ৬. সরকারি (Official), ৭. শিক্ষার্থী (Student), ৮. ভিজিটর (Visitor), এবং ৯. বিবিধ (Miscellaneous)।

এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পুরনো ‘ট্যুরিস্ট ভিসা’র ক্ষেত্রে। ট্যুরিস্ট ভিসার নাম বদলে এখন করা হয়েছে ‘ভিজিটর ভিসা’। পর্যটনের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা বা ওয়েলনেস কার্যক্রম, এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা বা কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে এখন এই ভিজিটর ভিসা ব্যবহার করা যাবে।

এই ভিজিটর ভিসাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ আর ভি-২। ভি-১ এর মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, ভি-২ ভিসার ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা বা প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ হতে পারে ১, ৫, বা ১০ বছর। এই ভিসার আওতায় দীর্ঘমেয়াদি পর্যটন বা পর্বতারোহণের সুবিধাও মিলবে।

 

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় বিশেষ সুবিধা

ভারত সরকারের ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং ভারতের ঐতিহ্যবাহী আয়ুশ (Ayush) পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত ১ বছর এবং মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। আর রোগীদের সহকারী অর্থাৎ অ্যাটেনডেন্টদের জন্য থাকছে যথাক্রমে এম-২ এবং এম-৪ ভিসা। এর ফলে বারবার নতুন করে আবেদন করার ঝামেলা অনেকটাই কমবে।

অন্যদিকে শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য রয়েছে এস-১ ভিসা। আর পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক বা ইন্টার্নশিপের জন্য রয়েছে এস-২ ভিসা। এছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছর বা কোর্সের মেয়াদ পর্যন্ত একাধিকবার প্রবেশের সুবিধাসহ ই-এস১ ভিসা পাবেন।

 

ব্যবসা ভিসা ও অন্যান্য নতুন নিয়ম

ব্যবসায়িক ভিসাকেও ভাগ করা হয়েছে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে। দীর্ঘমেয়াদি উদ্যোগ বা ব্যবসা প্রতিষ্ঠার জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা বা চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন বা তথ্যপ্রযুক্তি সহায়তায় যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্য ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। 

এছাড়া কূটনীতিবিদ, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যথারীতি অন্যান্য ভিসা বহাল থাকছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মান ও নাগরিকদের সুবিধা নিশ্চিত করতেই এই সংস্কার আনা হয়েছে। বর্তমানে প্রযুক্তিগত বা আইটি সিস্টেম হালনাগাদের কাজ চলছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন এই নিয়মে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি। শেখ হাসিনা, সীমান্ত হত্যা ও পানি বণ্টন নিয়ে মতবিরোধের মধ্যেই ঢাকার মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেল ভারতীয় প্রতিষ্ঠান লারসেন...
‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
দু–একদিনের মধ্যে কি ইলিশের বাজারে ঢুঁ মেরেছেন? তাহলে তো খবরটা জানেনই, তবু আরেকটু মনে করিয়ে দিই; বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশে এই মাছ এখন সোনার হরিণ। বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ম্যাচ খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন সাইফরা। আর গ্রুপপর্বে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া...
দিনাজপুরের বিরলে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
এখানেই শেষ নয়। যে ম্যাচে রোনালদোকে সম্মান দেখানোর কথা, সেই ম্যাচ শেষেই কি না রোনালদোকে নিয়ে আবারও ‘অপমানজনক’ মন্তব্য করেছেন জর্জ জেসুস। রোনালদোকে মিস করছেন কি না, এমন প্রশ্নের জবাবে পর্তুগাল কোচ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর