বিদেশ থেকে স্বর্ণ আনবেন কীভাবে?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ পিএম

দেশের বাজারে এক ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম এখন দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে—যা দেশের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ। মধ্যবিত্তের স্বর্ণের গয়না পরার শখ যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম একটি উপায়। তবে ঠিক কত পরিমাণ স্বর্ণ বা গয়না আনলে শুল্ক-কর দিতে হবে না, তা জানা জরুরি।

দেশে স্বর্ণ কীভাবে আসে?

বিদেশে স্বর্ণ কিনে দেশে ফিরছেন? সাবধান! দেশের সীমান্তে পা রাখার আগেই জেনে নিন, কতটুকু স্বর্ণ বহন করা বৈধ। দেশে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি হয় না বললেই চলে। স্বর্ণ আসে বিদেশফেরত যাত্রীদের হাত ধরে। তবে বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের গয়না আনলে আপনাকে কোনো শুল্ক-কর দিতে হবে না। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে আপনি শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গয়না আনতে পারবেন।

আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা বার দেশে আনার সুযোগও আছে। ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে স্বর্ণের অলংকার, স্বর্ণের বার এবং মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিধিমালা জারি করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশে বার্ষিক স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন। এর মধ্যে ১০ শতাংশ পুরোনো অলংকার থেকে পূরণ হয়, বাকিটা আসে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে। যদিও দেশে অবৈধ পথেই বেশির ভাগ স্বর্ণ আসে বলে ধারণা করা হয়।

কতটুকু স্বর্ণের গয়না শুল্কমুক্ত?

অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ। আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা।

নতুন ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী, একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণের অলংকার আনতে পারবেন কোনো শুল্ক ছাড়াই। অর্থাৎ প্রায় আট ভরি ১০ আনার স্বর্ণের গয়না আনলেও কোনো শুল্ক নেই। অন্যদিকে রুপার অলংকার আনতে পারবেন ২০০ গ্রাম। তবে স্বর্ণ বা রুপা—যাই হোক না কেন, একই ধরনের গয়না ১২ পিসের বেশি আনা যাবে না।

বিধিমালায় এবার স্বর্ণের বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি স্বর্ণের বার আনতে ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে। আগে ভরিপ্রতি এই শুল্ক ছিল ৪ হাজার টাকা।

কীভাবে আনবেন?

বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে যাত্রীদের একটি ফরম পূরণ করতে হয়, যার নাম ব্যাগেজ ঘোষণা ফরম। এই ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা এবং কোন দেশ থেকে এসেছেন—এ ধরনের তথ্য উল্লেখ করতে হয়। পাশাপাশি শুল্কযোগ্য কোনো পণ্য থাকলে তার বিবরণও দিতে হয়।

তবে যদি কারও সঙ্গে ১০০ গ্রাম স্বর্ণের অলংকার বা ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকে, তাহলে এই ফরম পূরণের প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সীমার বেশি হলে অতিরিক্ত অংশের জন্য শুল্ক দিতে হবে। শুল্কমুক্ত কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বের হয়ে যাওয়া যাবে।

স্বর্ণ আমদানির তথ্য কী বলছে?

আমদানির তথ্যে দেখা যায়, ২০২২ সালে দেশে বৈধভাবে অন্তত ৫৪ টন স্বর্ণ এসেছিল। তবে বৈশ্বিক বাজারের অস্থিতিশীলতার প্রভাব পড়েছে স্বর্ণ আমদানিতেও। স্বর্ণের উচ্চমূল্য ও ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতির সঙ্গে রিজার্ভে টান পড়তে থাকলে স্বর্ণ আমদানি কমে যায়।

ব্যাগেজ বিধিমালায় সুবিধা দেওয়ার কারণে গত পাঁচ বছরে যাত্রীদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণ এসেছে। ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে এই সময়ে প্রায় ১৪২ টন স্বর্ণ আনেন যাত্রীরা। এসব স্বর্ণের বার পাচার হয়ে যায় বলে আলোচনা রয়েছে। সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় স্বর্ণের বার আটকের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ প্রেক্ষাপটে ব্যাগেজ বিধিমালায় পরিবর্তন আনে সরকার।

নতুন বিধিমালায় কাদের জন্য ছাড়?

স্বর্ণ আনার ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও ব্যাগেজ বিধিমালায় এবার কিছু যাত্রীকে ছাড় দেওয়া হয়েছে। যেমন—ভুলবশত বা অন্য কোনো কারণে যাত্রী ব্যাগেজ ঘোষণা না করলে, আগমনের সাত দিনের মধ্যে নিয়ম মেনে ব্যাগেজ ঘোষণা করার সুযোগ ছিল। নতুন বিধিমালায় এই সময়সীমা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ কোনো যাত্রীর শুল্কযোগ্য পণ্য থাকলেও, তিনি এই সময়ের মধ্যে ঘোষণা করে আইনি ছাড় পেতে পারেন।

আমরা জানলাম ব্যক্তি পর্যায়ে কীভাবে স্বর্ণ বিদেশ থেকে আনা যায়। কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে? একটি প্রতিষ্ঠান কীভাবে আমদানি করবে? স্বর্ণের দোকান কীভাবে সংগ্রহ করবে?

এতোদিন অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করা হলেও দেশে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা আনতে ২০১৮ সালে বাণিজ্য মন্ত্রণালয় স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। এরপর ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকসহ ১৮টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির লাইসেন্স দেয়। পরে আরও একটি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। তবে বৈদেশিক মুদ্রার সংকট, অনুমতি পেতে সময়ক্ষেপণ ও ভ্যাটের জটিলতার কারণে ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারান।

সোনা কেবল একটি ধাতু নয়, হাজার বছরের ইতিহাসে এটি সম্পদ, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রতীক। দাম বাড়ুক বা কমুক, সোনার প্রতি মানুষের আকর্ষণ কমে না। বরং অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা অনিশ্চয়তার সময় মানুষ...
২০২৬ সালের শুরুতেই সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আগ্রহ আবারও চরমে। তবে চমকটা এসেছে রুপার বাজারে—সোনার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে রুপার দাম, যা...
একের পর এক রেকর্ড গড়েই চলেছে সোনার দাম। বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও প্রতিদিন আরও দামি হচ্ছে সোনা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক কেনাকাটা এবং খুচরা...
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয়েছে ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড বা পপি বীজ। আমদানি-নিষিদ্ধ এই পণ্যটি আটক করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ পপি বীজের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর