এবার কি ফুরিয়ে আসছে ইলিশের দিন?

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:২০ পিএম

ইলিশ আর বাঙালিয়ানাকে এক সুতোয় বাঁধা বললে মোটেও ভুল হবে না। যে দেশের রুপালি ইলিশের সুবাস ছড়ায় পুরো বিশ্বে, সেই দেশেই কি এবার ফুরিয়ে আসছে ইলিশের দিন? টানা ২০ বছর ইলিশের রেকর্ড উৎপাদনের পর, গত ৩ বছর ধরে বাংলাদেশে ইলিশের উৎপাদন হুট করেই কমতে শুরু করেছে! শুধু তা-ই নয়, ইলিশের গড় ওজনও কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। কিন্তু কেন? কোটি কোটি টাকার প্রকল্প, বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্য—সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কেন হারিয়ে যাচ্ছে ইলিশ? জানব এর পেছনের কারণগুলো।

হুট করেই কেন ধস

এবার কিছু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। ২০০২ সালে দেশে ইলিশের উৎপাদন ছিল মাত্র ১ লাখ ৯৯ হাজার মেট্রিক টন। সরকারের মা-ইলিশ রক্ষা ও জাটকা নিধনের কড়া নিষেধাজ্ঞার কারণে ২০২১ সাল নাগাদ এই উৎপাদন আকাশ ছোঁয়। পুরো পৃথিবীর মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই উৎপাদিত হতে শুরু করে বাংলাদেশে। কিন্তু এরপরই ঘটল ট্র্যাজেডি। ২০২২-২৩ অর্থবছরে যেখানে ইলিশ উৎপাদন হয়েছিল ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন, ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে তা নেমে আসে ৫ লাখ ২৯ হাজারে। আর ২০২৪-২৫ অর্থবছরে? মাত্র ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন! আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা ৫ লাখ টনেরও নিচে নামতে পারে। মৎস্য অধিদপ্তর বলছে, ইলিশের এই উৎপাদন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজারে ছোট ইলিশ বেড়ে যাওয়া ও বড় ইলিশ কমে যাওয়াকে এক ভয়ংকর সংকেত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কেন কমছে ওজন ও উৎপাদন?

তাহলে অপরাধী কে? কেন এই রুপালি ফসল হঠাৎ এভাবে মার খাচ্ছে? গবেষক ও কর্মকর্তাদের মতে, এর পেছনে রয়েছে ৩টি মূল কারণ।

প্রথমত, মোহনায় বাণিজ্যিক ট্রলারের দাপট: ইলিশের জীবনচক্র বড় অদ্ভুত। ডিম ছাড়ার পর ৬-৭ মাস তারা নদীতে থাকে। এরপর এপ্রিল-মে মাসের দিকে তারা দল বেঁধে রওনা দেয় সাগরের দিকে। পদ্মা-মেঘনা হয়ে চাঁদপুর, ভোলা ও বরগুনার নদী দিয়ে যখনই ইলিশ সাগরের মোহনায় পৌঁছায়, তখনই শুরু হয় আসল খেলা। সাগরের মোহনায় পাতা হাজার হাজার অবৈধ কারেন্ট জালে ধরা পড়ে যায় এই ছোট ছোট ইলিশ। সাগরের বাণিজ্যিক ট্রলারগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা নিয়ম ভেঙে মাত্র ৪০ মিটারের কম গভীরতায় এসে অবাধে ছোট ইলিশ ছেঁকে তুলছে। ফলে নদী থেকে সাগরে যাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে লাখ লাখ ইলিশ।

দ্বিতীয়ত, নাব্যতা সংকট: ইলিশ হলো সাঁতারু মাছ। নদীর তীব্র স্রোতের বিপরীতে চলা এদের স্বভাব। কিন্তু আমাদের নদীগুলোতে নাব্যতার চরম সংকট দেখা দিয়েছে। প্রধান প্রজননক্ষেত্রগুলোতে দেদার চর জাগছে। ফলে ইলিশের ঐতিহাসিক মাইগ্রেশন রুট ধ্বংস হওয়ার পথে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রজনন।

তৃতীয়ত, নদীদূষণ: নদীর পানি অতিরিক্ত ঘোলা ও দূষিত হয়ে যাওয়ার কারণে ইলিশের নার্সারি গ্রাউন্ডগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার ওপর মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় সাগরের লবণাক্ত পানি ধেয়ে আসছে ওপরের দিকে। এই প্রতিকূল পরিবেশে ইলিশ টিকবে কীভাবে?

তথ্যসূত্র: বিবিসি বাংলা

একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দেখতে দেখতে ৭৫০ ছাড়িয়ে গেল, নিখোঁজ আড়াই হাজারের বেশি মানুষ। আর তিব্বতেও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ শত শত বিদেশি নাগরিক। কিন্তু বিজ্ঞানীদের কাছে আসল আতঙ্ক এখন অন্য...
সাধারণত নদী-নালার পানি বাড়ে ধীরে ধীরে। দিন কিংবা সপ্তাহের টানা বৃষ্টিতে বন্যা দেখা দেয়, মানুষ নিরাপদে সরে যাওয়ার সময় পায়। কিন্তু একবার চিন্তা করুন তো, মাত্র তিন থেকে চার ঘণ্টার বৃষ্টিতে একটি শুকিয়ে...
চলতি মাসের শুরুতেই ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে পাঠানো একটি ভুল ই-মেইল পুরো কূটনৈতিক পাড়ায় তোলপাড় ফেলে দেয়। এতে বলা হয়, দিল্লির রাষ্ট্রপতি ভবনে হতে যাওয়া চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি বাতিল করা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর