রাড্ডায় তাণ্ডবের পর পদ গেল এমপি মিষ্টির, কী বার্তা দিচ্ছে সরকার?

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম

একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে রাতের অন্ধকারে চালানো এই তাণ্ডবের পরপরই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। আর এর নেপথ্যে উঠে আসে স্থানীয় রাজনীতি ও বিএনপি'র কয়েকজন নেতাকর্মীর নাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে একজন সংসদ সদস্যের পদত্যাগের ঘটনা একেবারে বিরল না হলেও কালেভদ্রেই দেখা যায়। 

এখন প্রশ্ন হচ্ছে, রাড্ডার ঘটনায় কেন এতটা কঠোর অবস্থানে গেল সরকার? এমপি মিষ্টির পদত্যাগের মাধ্যমে সরকার কি কোনো বার্তা দিতে চাইছে? যদি তাই হয়, তবে কি সেই বার্তা? চলুন আলোচনার গভীরে যাওয়া যাক। 

কীভাবে ঘটলো এই তাণ্ডব?

প্রথমেই চোখ রাখা যাক রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায়। গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টা। প্রায় দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়ে মিরপুর ১ নম্বরের রাড্ডা সেন্টারে। সিকিউরিটি গার্ডদের জিম্মি করে লুট করা হয় মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও নগদ টাকা। এরপর ভারী যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন।

উচ্ছেদ শেষেই সেখানে টাঙিয়ে দেওয়া হয় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড। কিন্তু এই সমিতির পেছনে কাদের হাত ছিল? অনুসন্ধান বলছে, ২০০৬ সালে এটি নিবন্ধনের সময় তৎকালীন ওয়ার্ড কমিশনার হিসেবে এর নেপথ্যে ছিলেন সদ্য এমপি পদ ছেড়ে দেওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টি নিজেই। এমনকি এই সমিতির নামে রাড্ডা সেন্টারের জমি বরাদ্দের আবেদনেও তাঁর স্বাক্ষর ছিল।

যদিও পরবর্তীতে এমপি মিষ্টি এই ঘটনার সাথে নিজের কোনো সম্পৃক্ততা স্বীকার করেননি এবং সমিতিতে তাঁর বর্তমান পদ থাকার কথাও অস্বীকার করেছেন। কিন্তু সরকারের গোপন তদন্ত ও অনুসন্ধানে রাড্ডায় হামলার ঘটনায় তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে আসে।

দল ও সরকারের 'জিরো টলারেন্স' নীতি

রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা প্রকাশের পর থেকেই কঠোর অবস্থান নেয় সরকার ও বিএনপি'র হাইকমান্ড। প্রধানমন্ত্রী নিজে দুই দিন ধরে এই ঘটনার সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পরিষ্কার বার্তা দেন—অপরাধী যত শক্তিশালীই হোক বা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই ঘটনার রেশ ধরে ইতিমধ্যেই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরপরই ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং দলীয় পদ থেকে একযোগে ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এর পরপরই সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের চূড়ান্ত নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর তরফ থেকে।

সেবা চালু ও দ্রুত সংস্কার

রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও এর কার্যক্রম থেমে থাকেনি। এত বড় তাণ্ডবের পরও ধ্বংসস্তূপের মধ্যেই সীমিত পরিসরে সেবা প্রদান অব্যাহত আছে।

বর্তমানে সরকারি উদ্যোগে ও স্থানীয় সহায়তায় দ্রুতগতিতে চলছে পুনর্নির্মাণ কাজ। ইতোমধ্যেই বারান্দা ও দেয়ালের নতুন গাঁথুনি দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুতই পুরোপুরি চালু হবে ১৯৭৪ সাল থেকে সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই প্রেক্ষাপটে রাড্ডা সেন্টারে হামলার ঘটনা এবং তার প্রেক্ষিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর নির্দেশে একজন সংসদ সদস্যের পদত্যাগ আমাদের রাজনীতি ও শাসন ব্যবস্থায় একটি স্পষ্ট বার্তা দেয়। 

দলীয় পরিচয়ের আড়ালে দখলদারি, কিংবা সরকারি বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কেউ পার পাবে না—সরকার ও দলীয় প্রধানের এমন অবস্থান এখন স্পষ্ট। সার্বিকভাবে জনগণের সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দলমত নির্বিশেষে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
বিড়ালকে নতুন করে চিনতে আর কতই বা বাকি আছে? পৃথিবীর ঘরে ঘরে থাকা পোষা বিড়াল থেকে শুরু করে জঙ্গলের বাঘ, চিতা, লেপার্ড—বিড়াল পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গেই তো বিজ্ঞানীদের পরিচয় বহুদিনের। কিন্তু...
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের ব্যাংকিং খাতের অন্যতম পরিচিত একটি নাম। কিন্তু হঠাৎ করেই খবর এল, দেশের সাধারণ গ্রাহকদের জন্য রিটেইল ব্যাংকিং গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। এর আগে...
ভারতের ১০০ রুপি কিনতে এখন বাংলাদেশি কত টাকা লাগতে পারে? ঠিক আছে, আরেকটু সহজ করে প্রশ্নটা করি। কিছুদিন আগেও যে দামে রুপি কিনতে হতো, এখনো কি সে দামেই কিনতে হয়? এর উত্তর হচ্ছে, ’না’। দাম কমেছে।
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
লোডিং...

এলাকার খবর