রেকর্ড লোডশেডিং কেন, যে কারণ জানা যাচ্ছে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

কোথাও দিন-রাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, শিল্পকারখানায় উৎপাদন বন্ধ। ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার ৭০০ মেগাওয়াটের ঘর। উৎপাদনের ক্ষমতা থাকার পরও আমরা কেন বিদ্যুৎ পাচ্ছি না? হুট করে কীভাবে তৈরি হলো এত বড় বিপর্যয়? চলুন জেনে নেওয়া যাক।

বিদ্যুৎ পরিস্থিতি কী বলছে?

ঘটনার ভয়াবহতা বুঝতে আগে কিছু সংখ্যার দিকে তাকানো যাক। গত রোববার রাতে দেশে লোডশেডিংয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে, ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। একই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। অর্থাৎ মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুইবার রেকর্ড ভেঙেছে লোডশেডিং। ভয়াবহ তথ্য হলো দেশের মোট ৪১টি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের কারণে এখন পুরোপুরি বন্ধ। এর আগে, ২০২৩ সালের জুনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৪১৯ মেগাওয়াট। অর্থাৎ বর্তমান সংকট আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র। কিন্তু কেন?

গ্যাসের তীব্র সংকট

বিদ্যুৎ সংকটের এক নম্বর কারণ হলো গ্যাসের আকাল। আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস এখনো গ্যাস। কিন্তু পরিসংখ্যান বলছে, বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা ২৫২ কোটি ঘনফুট। এগুলো ন্যূনতম সচল রাখতে হলেও প্রয়োজন ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস। অথচ তারা পাচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার এক-তৃতীয়াংশের থেকেও কম। একসময় যেখানে গ্যাস দিয়ে ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো, এখন তা নেমে এসেছে সাড়ে তিন হাজারে। কেন্দ্র আছে, অবকাঠামো আছে, কিন্তু চালানোর মতো গ্যাস নেই।

এলএনজি দুর্ঘটনা

এই গ্যাস সংকটের সলতেতে আগুন দেয় গত ২১ জুলাইয়ের একটি দুর্ঘটনা। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রাতারাতি দৈনিক ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আংশিক মেরামত করে ২৫ কোটি ঘনফুট গ্যাস আনা গেলেও টার্মিনালটি এখনো পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। পেট্রোবাংলা জানাচ্ছে, পূর্ণ সচল হতে আরও কয়েক দিন লাগবে। তবে এই একটি দুর্ঘটনাই প্রমাণ করে, আমদানিকৃত এলএনজির ওপর আমাদের নির্ভরতা কতটা বিপজ্জনক রূপ নিয়েছে।

ধাক্কা লেগেছে কয়লা ও আদানি পাওয়ারেও

গ্যাসের সাথে যোগ হয়েছে কয়লা সংকট। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে ১,২০০ মেগাওয়াটের পটুয়াখালী কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ভারতের আদানি পাওয়ার থেকে যেখানে ১,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, ঝাড়খণ্ডে বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় সরবরাহ নেমে এসেছে ৮০০ মেগাওয়াটে। অন্যদিকে, কারিগরি ত্রুটি ও জ্বালানি জটিলতায় দিনাজপুরের বড়পুকুরিয়ার ৩টির মধ্যে ২টি ইউনিটই বন্ধ। ফলে ৭ হাজার ৯৪৫ মেগাওয়াট কয়লাভিত্তিক সক্ষমতার বিপরীতে আমরা পাচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো।

খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ও শিল্প খাত

এই অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। সিলেটের টুকের বাজারে বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে চাহিদার চার ভাগের এক ভাগ বিদ্যুৎই গায়েব। সবচেয়ে বড় আঘাত লেগেছে শিল্প খাতে। গ্যাস সংকটের পর এবার বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোতে উৎপাদন বারবার বন্ধ রাখতে হচ্ছে। বাধ্য হয়ে জেনারেটর চালাতে গিয়ে ব্যবসায়ীদের উৎপাদন খরচ আকাশ ছুঁয়েছে। অবশ্য পিডিবি ও পেট্রোবাংলা আশা দিচ্ছে, এলএনজি টার্মিনাল সচল হলে এবং কয়লা সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিং কিছুটা কমবে। তবে এটি সাময়িক মলম মাত্র।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিমের মতে, বিদেশি এলএনজি ও আমদানির ওপর অন্ধ নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর না দিলে এবং নবায়নযোগ্য বা সৌরবিদ্যুৎ না বাড়ালে এই সংকট বারবার ফেরত আসবে।

কাগজে-কলমে তিনি কেবলই রাষ্ট্রের আলংকারিক প্রধান। সংবিধানে বলা আছে, দেশের শাসনকাজ বা ক্ষমতার মূল চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে। অথচ এই রাষ্ট্রপতির আসনে কাকে বসানো হবে—তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার...
রাস্তায় নেমে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বেপরোয়া রেষারেষি, আর যাত্রী নিরাপত্তার মারাত্মক অভাব—আমাদের দেশের গণপরিবহনের এই চিত্র নতুন নয়। কিন্তু এবার কি তবে বদলাতে যাচ্ছে এই চিত্র? ১ আগস্ট...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এটি...
রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক...
একটি একনলা বন্দুক, শর্টগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হলুদ রঙের হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্টিলের ঢাল, আটটি দেশীয় তৈরি বল্লম, ১৪টি লাল বালতিতে রাখা...
কিছু আক্ষেপ আর অদম্য ইচ্ছা যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেন তারই উদাহরণ নাসিমুল হক। ৪৫ বছর বয়সে এসএসসি পাস করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার...
গ্রাহকদের আমানতের সুদ বা মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয়...
লোডিং...

এলাকার খবর