শেরপুর-মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম

শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এর মধ্য নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশ-ইন করা ২১ জন রোহিঙ্গা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, রাতে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখেন। আটককৃতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছেন। 

এদিকে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। শুক্রবার সকালে তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃতরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের মধ্যে, ২ জন ৭ দিন আগে এবং ৩ জন ৩-৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে তাদেরকে আটক করে বিএসএফ গতকাল রাতে সীমান্ত পার করে দেয়।  তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শেরপুর সীমান্ত দিয়ে পুশ-ইন করাদের বিষয়ে জানা যায়, ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে যায়। এক মাস আগে তাদের গ্রেপ্তার করে ভারতের পুলিশ। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
শেরপুরে দুই কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। ১০০ একর জমিতে জলাবদ্ধতায় কলার বাগান নষ্ট হয়ে তাদের এই ক্ষতি হচ্ছে। জলাবদ্ধতার কারণ পানি নিষ্কাশন বন্ধ হওয়া। অভিযোগ আছে, জেলার শ্রীবরদীতে...
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করে। এসময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর