নেত্রকোণায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গাসহ আটক ৪

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

নেত্রকোণার পূর্বধলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক রোহিঙ্গা তরুণী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯), তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অন্য দুজন হলেন, পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার  দুবাই যাওয়ার উদ্দেশে বাবাকে সাথে নিয়ে পাসপোর্ট করতে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান কাউসার বিবি। তার পরিচয় ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি ধরা পড়লে বিষয়টি  আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয় পাসপোর্ট অফিস থেকে।

পরে চেয়ারম্যান কাউসার বিবিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে   প্রায় দুই মাস আগে জন্মনিবন্ধন তৈরিতে স্থানীয় আজিজুল হক ও আব্দুল জলিলের সম্পৃক্ততার অভিযোগ উঠে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে মামলাসহ আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তেও তদন্ত করা হচ্ছে।

সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে...
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাহিদের নামে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ ১৪টি মামলা...
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩, সিলেটে ৩ ও খুলনা বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৭৮ জনে। 
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, গতিবিধি অনুসরণ এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে ইসরায়েল। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, প্যালান্টির ও...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির...
লোডিং...

এলাকার খবর