কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার রহস্য উদঘাটন, খুলনা থেকে আনা হয় ভাড়াটে খুনি 

শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার। খুলনার ‘বি কোম্পানি’র ভাড়াটে খুনিদের দিয়ে এই হত্যাকাণ্ড করানো হয়।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ছুরি মেরে ও গুলি করে কলেজছাত্র কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।

রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– শিহাব, রাফিন, জয়, সাগর ও সালাউদ্দিন ওরফে সাকা। খুলনা, পটুয়াখালী ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন আল আমিনসহ অন্তত ৭ জন এখনো পলাতক।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন সরাসরি হত্যা মিশনে অংশ নেন। শিহাব, জয় ও রাফিন রামদা ও ছুরি দিয়ে রাকিবকে কুপিয়েছেন। সাগর ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এতে অংশ নেননি। পুরো ঘটনার সমন্বয়, অস্ত্র সরবরাহ ও সার্বিক পরিকল্পনা করেছিলেন সালাউদ্দিন ওরফে সাকা। আর গুলি করেন আল আমিন।

হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে ডিসি মাসুদ জানান, খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানীর’ শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর এই হত্যার নেতৃত্ব দেয়। ঘটনার ৩-৪ দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে কয়েকটি হোটেলে অবস্থান বসে করে হত্যার পরিকল্পনা করে।

ডিসি মাসুদ বলেন, ‘টিকটকার রাকিব হত্যার পেছনের কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক। রাকিব বিবাহিত ছিলেন। তবে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। তাদেরই একজন জান্নাত ওরফে মুন, যার সঙ্গে রাকিব টিকটক ভিডিও বানাতেন। জান্নাতের স্বামী সাজিদ খুলনার একজন সন্দেহভাজন মাদক কারবারি। রাকিবের সঙ্গে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল এবং কয়েক সপ্তাহ ধরে তিনি রাকিবকে হুমকি দিচ্ছিলেন। আমরা যা জানতে পেরেছি, সাজিদের মনে তীব্র ক্ষোভ ছিল। ধারণা করা হচ্ছে, খুলনার একটি গ্রুপ এই হামলার পরিকল্পনা করে। তারা ভাড়াটে খুনিদের এনে রাকিবকে হত্যা করান।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর