দুই মাস পর স্বস্তি ফিরতে শুরু করেছে পেট্রল পাম্পে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

প্রায় দুই মাস পর রাজধানীর পেট্রল পাম্পগুলোতে ফিরেছে স্বস্তি, কমেছে গ্রাহকদের ভোগান্তি। ১০ থেকে ২০ মিনিট অপেক্ষার পরই মিলছে ডিজেল, অকটেন ও পেট্রল। নেই তেল নেওয়ার বিধি-নিষেধ কিংবা যানবাহনে দীর্ঘ সারি। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বাড়ায় গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন তারা।

রাজধানীর তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন। সকাল সাড়ে দশটার দিকে অকটেন নিতে আসেন গাড়িচালক মেহেদী হাসান রুবেল। ১৫ মিনিট অপেক্ষার পরই পেয়ে গেলেন জ্বালানি।

গেলো দুমাস ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি  শেষ হওয়ায় স্বস্তি তার চোখে–মুখে।
 
রুবেল বলেন, ‘আগের থেকে কিছুটা স্বস্তি মনে হচ্ছে। ১০–১৫ মিনিটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। তেলও এখন বেশি দিচ্ছে। আজকে ফুল ট্যাংকি নিয়েছি।’

তেল নিতে এসে বিড়ম্বনা কমায় স্বস্তি ফিরেছে মোটরসাইকেল চালকদের মাঝেও। অনেকেই চাহিদামতো ভর্তি করে নিচ্ছেন ফুয়েল ট্যাংক।

পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া যাচ্ছে। এর আগে ডিপো থেকে দিনে ৯ হাজার লিটার সরবরাহ করা হতো। এখন পাওয়া যাচ্ছে ২৭ হাজার লিটার করে।

সিটি পেট্রল পাম্পের ক্যাশিয়ার ফারুক বলেন, ‘ডিপো থেকে আগের চেয়ে অনেক বেশি তেল সরবরাহ করা হচ্ছে। আগে দিত ৯ হাজার লিটার, এখন দিচ্ছে ২৭ হাজার লিটার।’

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিজেল, অকটেনসহ সব জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি ফুয়েল পাস ও অ্যাপ চালুর পর কমেছে ভিড়।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ভোজ্য তেল ও শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ছিলো বলে জানিয়েছে কোস্ট গার্ড। 
‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি চালু হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি পুরোপুরি না কমলেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে।
নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।  এর আগে, শুক্রবার দিবাগত...
জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকার বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, ৬ কিলোমিটারে ১০-১৫ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর