শুভ-নন্দিতার গাওয়া গান শেয়ার করলেন এ আর রহমান

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে। এমনকি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ-নন্দিতার গাওয়া এই গান শেয়ার করেছেন স্বয়ং এ আর রহমান।

বলিউডের জনপ্রিয় ‘স্বদেশ’ ছবির গান ‘সাওয়ারিয়া’ কাভার করেছিলেন শুভ-নন্দিতা। গানটির সংগীত পরিচালক এ আর রহমান। কাভার করা সেই গান তাঁর কান এড়ায়নি। মুগ্ধতার বহিঃপ্রকাশ হিসেবে তিনি তা শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।

শুভ-নন্দিতার গাওয়া সাওয়ারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এ আর রহমান। ছবি: স্ক্রিনশট

রহমানের সেই পোস্ট দেখে ভীষণ উচ্ছ্বসিত শুভ-নন্দিতা। স্ক্রিনশট ভাগ করে শুভ লেখেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যাঁর কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’

নন্দিতা লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি! কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ 

প্রসঙ্গত, বছর দেড়েক ধরেই বিভিন্ন পুরনো গান নিয়মিত কাভার করছেন নন্দিতা-শুভ। এরইমধ্যে জনপ্রিয় পুরনো গান কাভারের উদ্দেশে তাঁরা ফেসবুকে ‘মোজি অ্যান্ড কোং’ নামের একটি পেজ দাঁড় করেছেন। অল্পদিনেই তা শ্রোতাদের নজর কাড়ে। সেখানেই তাঁরা প্রকাশ করেছিলেন এ আর রহমানের ‘সাওয়ারিয়া’।  

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর