পশুখাদ্যের বাড়তি দামে কম লাভের শঙ্কা খামারিদের

আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:২৮ পিএম

কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক খাবার খাইয়ে পশু লালনপালন করছেন খামারিরা। তবে পশুখাদ্যের দাম বাড়ায় এ বছর লাভ কম হওয়ার শঙ্কা তাদের। বাজার স্থিতিশীল রাখতে সীমান্তপথে ভারত থেকে গরু আনা বন্ধে সরকারের কঠোর নজরদারি চান তারা। 

কোরবানির ঈদ সামনে অনেক এলাকায় গরু কেনাকাটা শুরু করেছেন ব্যাপারিরা। 

চুয়াডাঙ্গায় এবার কোরবানির হাটের জন্য প্রস্তুত ২ লাখ ২ হাজার গরু-ছাগল। প্রাকৃতিক পদ্ধতিতে লালনপালন করলেও পশুখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। 

নেত্রকোণায় এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ১৭ হাজার ৫৫৭টি। তবে জেলার প্রায় ১২ হাজার খামারে প্রস্তুত আছে ১ লাখ ৩৬ হাজার ৬৮৮ গরু-ছাগল। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এসব পশুর কদরও বেশি বাজারে। মধ্যবিত্ত শ্রেণির কাছে বিক্রির জন্য ১ থেকে ২ লাখ টাকার মধ্যে গরু প্রস্তুত করছেন খামারিরা।

শেরপুর সীমান্তের গারো পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে পালন করা হচ্ছে দেশি গরু। রয়েছে ক্রেতাদের চাহিদাও। 

দেশি গরুর ওপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে থাকবে নজরদারি। 

শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, ‘খামারিরা যাতে নায্যমূল্য পায় আমাদের সেই চেষ্টাই থাকবে।’  

শেরপুরের ৩ উপজেলায় এবার প্রায় ১৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর