জালে মিলছে না ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা

আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে নদীতে নেমেছিলেন লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের জেলেরা। কিন্তু জালে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় উপকূলের ৫২ হাজার নিবন্ধিত জেলেসহ প্রায় ৪ লাখ পরিবার এখন চরম হতাশায়। নদীর নাব্য সংকট, তেলের চড়া মূল্য আর ঋণের বোঝায় দিশেহারা মৎস্যজীবীরা। মোকামগুলোতেও ইলিশের আকালে বেড়েছে দাম, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

ভোরের আলো ফোটার আগেই রূপালি ইলিশ ধরতে জাল নিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছোটেন জেলেরা। তবে ১ মে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দশ দিনে লক্ষ্মীপুর ও ভোলার উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ।

সারাদিনে দু-একটি মাছও পাচ্ছেন না জেলেরা। এতে নৌকার ডিজেল ও মবিলের খরচও উঠছে না। এদিকে তেলের চড়া দাম জেলেদের জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

ইলিশের আকালের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মোকাম বরিশালের পোর্ট রোডেও। যেখানে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ মাছ আসার কথা, সেখানে এখন ৫০ মণও মিলছে না। 

পোর্ট রোড মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি কামাল শিকদার বলেন, ‘নদীর নাব্যতা সংকট আর ডুবচরের কারণে ইলিশ তাদের গতিপথ পরিবর্তন করে সাগরে ফিরে যাচ্ছে।’

এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৫ হাজার টাকায়। এমন অবস্থায় ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘এখনও ভরা মৌসুম শুরু হয়নি। পর্যাপ্ত বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশের বিচরণ বাড়বে।’

ঋণের কিস্তি আর পরিবারের ভরণপোষণ নিয়ে উপকূলের লাখ লাখ জেলে পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্য সংকট দূর করা না হলে ঐতিহ্যবাহী এই রূপালি সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও...
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর