সুনামগঞ্জে-সিলেটের রেলপথ: প্রকল্পের মেয়াদে শেষ হয়নি ২০ ভাগ কাজও

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম আমদানিতে সমস্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজে দেরির কথা জানিয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
  
সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক বাজার পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার রেলপথটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন হতো। পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও এই রেলপথের ওপর নির্ভর করতেন। ২০২২ সালের বন্যায় এ রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এ রুটে বন্ধ আছে ট্রেন চলাচল।

২০২৫ সালে সিলেট ছাতক রেলপথ পুনর্বাসনের উদ্যোগ নেয় রেলওয়ে। এ বছরের আগস্টে কাজ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ২০ ভাগ কাজও হয়নি। সরকার ও এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড। 

মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সজিবুর রহমান বলেন, ‘সরঞ্জাম আমদানিতে সমস্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজের ধীরগতি হচ্ছে। আরও এক বছর প্রকল্পের মেয়াদ বাড়ানোর হয়েছে।’

সিলেট থেকে ছাতক বাজার অংশের মিটারগেজ ট্র্যাক পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৪ লাখ টাকা।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ। 
কুড়িগ্রামে ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে জালিয়াত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, কখনোই কোনো ব্যাংক থেকে টাকা তোলনেনি। কিন্তু...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
১৪ বছরেও শেষ হয়নি কক্সবাজারের রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার। সময়ের সঙ্গে হামলার ক্ষত অনেকটা শুকিয়ে গেলেও বিচারের অপেক্ষা শেষ হচ্ছে না স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের। মামলার দীর্ঘসূত্রতা, সাক্ষীদের...
লোডিং...

এলাকার খবর