বিএনপির নাশকতা মামলার আসামি নৌকার মঞ্চে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

বিএনপির নাশকতা চেষ্টা মামলার আসামি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজা বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির মঞ্চে বক্তব্য রেখেছেন। এসময় তিনি নৌকার মার্কার পক্ষে ভোটও চেয়েছেন। 

আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য রাখেন মতিউর রহমান রাজা। এসময় বক্তব্যে তিনি সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন শরীফের সমালোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান। বক্তব্যে, বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া হবে, নয়তো চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন। 

বরগুনা সদর থানা সূত্রে পাওয়া তথ্যমতে, গত নভেম্বর মাসে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা চেষ্টার অভিযোগে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। মামলা নং জিআর ৩৫৪/২৩। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়েছে। 

মামলার বাদী বরগুনার সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন। আবু হানিফ জানান, বরগুনা সদর থানার এসআই নুরুজ্জামান মামলাটি  তদন্ত করছেন। 

মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বরদখালী ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন মতিউর রহমান রাজা। জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন শরীফ বলেন, ‘ ইউপি নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। আমি যাতে নির্বাচনে জয়লাভ করতে না পারি সেজন্য এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিএনপির মতিউর রহমান রাজাকে স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচনে প্রত্যক্ষ সহযোগিতা করে আমাকে হারিয়ে দিয়েছিলেন। সরকার পতন আন্দোলনে যারা জড়িত সেই বিএনপি নেতাদেরও এখন নিজের স্বার্থে মঞ্চে উঠিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী  ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।’
  
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম মুঠোফোনে বলেন, ‘মতিউর রহমান রাজা মামলার পলাতক আসামি। আমারা তার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে যেকোনো সময়ে গ্রেপ্তার করব।’  

এ বিষয়ে বরগুনা-১ আসনের এমপি ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

তবে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একনিষ্ঠ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্বাস হোসেন মন্টু মোল্লা মুঠোফোনে বলেন, ‘জনগণের চাপে রাজা আমাদের জনসভায় এসেছেন এবং বক্তব্য রেখেছেন। তবে তিনি আওয়ামী লীগে যোগ দেননি।’ 

বিএনপির নাশকতা চেষ্টা মামলার আসামি প্রসঙ্গে মন্টু মোল্লা বলেন, ‘আমাদের এখন ভোট দরকার।’

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভায় তাঁর নিজ বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।...
ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, বরগুনার দুটি সংসদীয় আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। বরগুনা-১ ও ২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই হবে মূল লড়াই। তবে বিএনপির কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জানিয়ে...
নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের...
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যে টাকা খরচ করেছেন তা তুলতে ‘একটু অনিয়ম করবেন’ বলে জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বক্তব্যের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর