বরগুনায় নৌকার পক্ষে টাকা বিতরণ, কাউন্সিলর বললেন, ‘দান করেছি’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে টাকা দিয়ে নারীদেরকে মিছিল ও সমাবেশে উপস্থিত করানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শম্ভুর পক্ষে আমতলী পৌরসভার এক কাউন্সিলরের নারীদের টাকা বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে টাকা বিতরণকে ‘সমাবেশের জন্য না, দান’ হিসেবে দাবি করেছেন ওই কাউন্সিলর। 

শুক্রবার সন্ধ্যায় টাকা বিতরণের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আমতলী পৌরসভা মিলনায়তনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মীর নারীদের সারিবদ্ধভাবে দাড় করিয়ে টাকা বিতরণ করছেন। তাঁর পেছনেই রয়েছে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ব্যানার। এসময় সেখানে আরেকজন নারী কাউন্সিলরও উপস্থিত ছিলেন। 

বরগুনা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘এটা খুবই লজ্জাজনক ব্যাপার। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জনসভায় নারীদেরকে টাকার বিনিময়ে উপস্থিত করানো হয়, এর চেয়ে অধঃপতন আর কি হতে পারে? নারীদেরকে প্রার্থীর টাকা দিয়ে বিভিন্ন সমাবেশে নিচ্ছেন আমতলী পৌরসভার মেয়র, এমন অভিযোগ আমি আগেও পেয়েছি। একদিকে তারা পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের হুমকি–ধামকি দিচ্ছে। অন্যদিকে কালো টাকার বিনিময়ে লোক দেখাচ্ছে। বিষয়টি আমি নির্বাচন কমিশনকে অবহিত করব।’

এ বিষয়ে পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মীরের মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি একজন কাউন্সিলর। আমি প্রায়ই গরীব মানুষের মধ্যে আমার পক্ষ থেকে টাকা বিতরণ করি। এখানেও আমার পক্ষ থেকে টাকা বিতরণ করা হয়েছে।’ 
 
নির্বাচন চলাকালীন টাকা দেওয়ার বিষয়টি আচরণবিধির লঙ্ঘন—তিনি জানেন কিনা জানতে চাইলে হাবিবুর রহমান মোবাইলের লাইন কেটে দেন। 
 
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘যদি টাকা দেওয়ার সময় আমরা হাতেনাতে ধরতে পারতাম, তবে ভ্রাম্যমান আদালতের আওতায় ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু সেটা হয়নি, ভিডিওটি দেখার পরে আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুসন্ধান কমিটির মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেব।’

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া দিয়ে বরণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর