শ ম রেজাউল করিমের ২ বাড়িতে হামলা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জনের একটি দল নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উল্টোদিকে অবস্থিত বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারার কথা জানিয়েছে পুলিশ। একইসাথে ভাঙচুর ও আগুন নিভে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তারা। 

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো এ ঘটনায় মামলা দায়ের হয়নি। 
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের গোপালগঞ্জসহ সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে  জেলা যুবদলের উদ্যোগে...
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম...
সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন না হয়। তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স এ এস এস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আকতার...
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন, তাঁর দল ভালো ভাবেই ম্যাচে আছে। কিন্তু একদিন পরই দৃশ্যপট বদলে গেল, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আলোক স্বল্পতায় আগেই শেষ...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর