ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের প্রধান পরিকল্পনাকারী নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৮ টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক জুবায়ের আলম শোভন।

র‌্যাব-৮ এর অধিনায়ক জানান, আনিসুর রহমান হেলাল ও তার বাহিনী ঝালকাঠির নলছিটি এলাকা নির্বাচন বানচাল করতে বেশকিছু কেন্দ্রে নাশকতা ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করছিল।
তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ স্কুলের পাশে খড় দিয়ে ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করে।

আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এসব পরিকল্পনার খবর জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেলাল বেশকয়েকটি নাশকতা মামলার আসামি বলেও জানান র‌্যাব-৮ এর অধিনায়ক।

এদিকে, বরিশাল বিভাগের ২১ টি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যাতে হয় সে লক্ষে র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। কেউ যদি নাশকতা করার চেষ্টা করে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন র‌্যাব অধিনায়ক। এছাড়া ভোটের মাঠে নিরবিচ্ছিন্ন ভাবে র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর